বিনোদন

শ্রীলেখার সাথে প্রেমে মজেছেন ফেরদৌস !


বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪০ পিএম

শ্রীলেখার সাথে প্রেমে মজেছেন ফেরদৌস !
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও টলিউডের নায়ক-নায়িকাদের বন্ধুত্ব বা প্রেম নতুন নয়। এ রকম গুঞ্জন দুই বাংলার বিনোদন দুনিয়ার কান পাতলে প্রায়ই শোনা যায়।

মঙ্গলবার সকাল থেকে এমনই এক গুঞ্জন । দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদের সঙ্গে নাকি শ্রীলেখা মিত্রের প্রেম ছিল!

এবার সেই গুঞ্জনে জল ঢাললেন শ্রীলেখা নিজেই। সম্প্রতি তিনি বলেন, পরিচালক স্বপন সাহা বাংলাদেশের একটি ছবির জন্য আমার নাম বলেছিলেন। ছবির নাম ‘সিংহ পুরুষ’। ওই ছবিতে দ্বিতীয় নায়কের চরিত্রে অভিনয় করেছিল ফেরদৌস। ছবির সূত্রে বাংলাদেশে যাওয়া। ওর সঙ্গে পরিচয়।

এছাড়া জানা যায়, শান্ত, নম্র স্বভাবের ফেরদৌসকে দেখে ভালো লেগেছিল শ্রীলেখার। কলকাতায় ফেরার পর অভিনেত্রীর কাছে একাধিক পরিচালকের ফোন আসে। তাদের অন্যতম বাসু চট্টোপাধ্যায়। তিনি ‘হঠাৎ বৃষ্টি’ বলে একটি ছবি করবেন। নায়িকা শ্রীলেখা। নায়ক খুঁজছেন। অভিনেত্রী এ বিষয়ে বলেন, ফেরদৌসের কথা বাসুদাকে বলি। আমার সূত্রেই ও টলিউডে পা রাখে। তার মানেই কি প্রেম? কারো নাম পরিচালককে বলার মধ্যে আর যাই থাক, প্রেম থাকে না। শুধুই অভিনেতা নয়, আমি কিন্তু অনেক অভিনেত্রীর নামও পরিচালকদের বলি।