বিনোদন

বিচ্ছেদের পর নতুন জীবনসঙ্গীর খোঁজে তামান্না ভাটিয়া


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৪ পিএম

বিচ্ছেদের পর নতুন জীবনসঙ্গীর খোঁজে তামান্না ভাটিয়া
অভিনেত্রী তামান্না ভাটিয়া। ছবি: ঢাকাপ্রকাশ

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া একসময় অভিনেতা বিজয় বর্মার প্রেমে মজেছিলেন। বিভিন্ন অনুষ্ঠানে দু’জনকে একসঙ্গে দেখা যেত, আঙুলে আঙুল জড়িয়ে হেঁটে যেতেন লাল গালিচায়। ভক্তরাও ভেবেছিলেন, এই সম্পর্ক বিয়ের পরিণতি পাবে। কিন্তু শেষ পর্যন্ত তা আর হলো না।

জানা যায়, তামান্না বিয়ে করে সংসার গড়তে চাইলেও বিজয় সে সিদ্ধান্তে রাজি ছিলেন না। ফলে ধীরে ধীরে ভাঙনের পথে হাঁটতে হয় তাদের। বিচ্ছেদের পর এ নিয়ে প্রকাশ্যে কিছু না বললেও তারা নীরবে আলাদা হয়ে গেছেন। বিজয়ের নতুন সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠলেও তামান্না নাকি দীর্ঘদিন ধরে বিচ্ছেদের মানসিক চাপ সামলাতে হিমশিম খাচ্ছিলেন।

 

tam-1-Dhaka Prokah News-12-09-2025.jpg
অভিনেত্রী তামান্না ভাটিয়া। ছবি: ঢাকাপ্রকাশ

তবে হতাশার পরও ভালোবাসার প্রতি বিশ্বাস হারাননি এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এখন তিনি একজন উপযুক্ত জীবনসঙ্গী খুঁজছেন। তামান্নার ভাষায়— “আমি দুর্দান্ত জীবনসঙ্গী হতে চাই। এমন একজন সঙ্গী চাই, যাতে ওর মনে হয়, গত জন্মে কত পুণ্য করেছি বলে আমাকে পেয়েছে। জানি না সেই সুখী মানুষটি কে হবেন, তবে আমি নিজেকে প্রতিদিন আরও ভালো করার চেষ্টা করছি।”

এই বক্তব্যে অনেকেই ধারণা করছেন, তামান্না পরোক্ষভাবে তার ও বিজয়ের সম্পর্ক ভাঙার সত্যিটিকে স্বীকার করেছেন। একইসঙ্গে নতুন করে প্রেমের সন্ধানে রয়েছেন বলেও ইঙ্গিত দিয়েছেন।

ভক্ত ও নেটিজেনদের মধ্যে প্রশ্ন—আসলে কে হবেন তামান্নার সেই সৌভাগ্যবান জীবনসঙ্গী? এর উত্তর হয়তো সময়ই দেবে।