বিনোদন

কোক স্টুডিওতে হাবিবের সঙ্গে তাজিকিস্তানের মেহেরনিগর, আসছে নতুন গান ‘জাদু’


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫০ পিএম

কোক স্টুডিওতে হাবিবের সঙ্গে তাজিকিস্তানের মেহেরনিগর, আসছে নতুন গান ‘জাদু’
কোক স্টুডিওতে হাবিবের সঙ্গে গাইবেন মেহেরনিগর রুস্তম। ছবি: সংগৃহীত

দীর্ঘ বিরতির পর আবারও কোক স্টুডিও বাংলার মঞ্চে ফিরছেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। নতুন গানটির নাম ‘জাদু’। বিশেষ চমক হিসেবে গানটির একাংশে কণ্ঠ দিয়েছেন তাজিকিস্তানের খ্যাতনামা শিল্পী মেহেরনিগর রুস্তম।

এক বছরেরও বেশি সময় পর কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন শুরু হয়েছে। এর অংশ হিসেবে হাবিব পরিবেশন করবেন বাউল শাহ খোয়াজ মিয়ার জনপ্রিয় গান— ‘লাগাইয়া পিরিতের ডুরি, আলগা থাকি টানেরে, আমার বন্ধু মহা জাদু জানে’। গানের মূল কাঠামোতে হাবিবের সংগীতায়োজনের পাশাপাশি যুক্ত হয়েছে আন্তর্জাতিক স্বাদ।

বিশেষ আকর্ষণ হিসেবে গানের একটি অংশ সাজানো হয়েছে ফরাসি ভাষায়, যেখানে কণ্ঠ দিয়েছেন মেহেরনিগর। বাংলা, বাউল সংগীত, আধুনিক সংগীতায়োজন ও বিদেশি ভাষার মিশ্রণে গানটিতে নতুন মাত্রা যোগ হবে বলে আশা করছেন আয়োজকরা।

ফেসবুকে ঘোষণার পর থেকেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। কোক স্টুডিওর সূত্র জানিয়েছে, গানটি প্রকাশিত হবে আজই কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

 

habib-2-Dhaka Prokah News-25-09-2025.jpg
ছবি: সংগৃহীত

এটি কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের ষষ্ঠ গান। এর আগে প্রকাশিত হয়েছে— ‘তাঁতি’, ‘মা লো মা’, ‘অবাক ভালোবাসা’, ‘বাজি’ এবং ‘লং ডিসট্যান্স লাভ’। প্রতিটি গানই ইতিমধ্যেই সাড়া ফেলেছে সংগীতপ্রেমীদের মধ্যে।