বিনোদন

২৪ বছরের ছোট মডেলের প্রেমে হার্দিক, ধরা পড়ল তাদের ঘনিষ্ঠতা!


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১২:৫৮ পিএম

২৪ বছরের ছোট মডেলের প্রেমে হার্দিক, ধরা পড়ল তাদের ঘনিষ্ঠতা!
ছবি: সংগৃহীত

বলিউডে প্রেমের মরসুমে নতুন নাম হার্দিক-মাহিকা। বলিউডে প্রেমের খবর যেন থামছেই না। হার্দিক পাণ্ড্য ও মাহিকা শর্মা— এই নতুন যুগল এখন চর্চার কেন্দ্রবিন্দু। শুক্রবার সকালে মুম্বই বিমানবন্দরে কালো পোশাকে রংমিলিয়ে একসঙ্গে দেখা গেল তাঁদের। বহুদিনের গুঞ্জনের পর প্রকাশ্যে এমন দৃশ্য দেখে অবাক ভক্তরা।

এ সময় একই গাড়িতে আসা এবং বিমানবন্দরে মাহিকাকে আগলে রাখার দৃশ্য দেখে অনেকেই মনে করছেন, হার্দিক হয়তো এভাবেই তারা তাদের সম্পর্কের আনুষ্ঠানিক স্বীকৃতি দিলেন।

হার্দিক পান্ডিয়া ও মাহিকা শর্মার সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই ক্রিকেট ও বিনোদন মহলে কানাঘুষা চলছিল। এদিন তারা মুম্বাই বিমানবন্দরে পৌঁছানোর পর সেই আলোচনা আরও জোরালো হয়েছে। বিমানবন্দরে ওঠার আগ পর্যন্ত হার্দিক তার চেয়ে ২৪ বছরের ছোট এই মডেল প্রেমিকার প্রতি বেশ যত্নশীল ছিলেন বলে জানা যায়।

গত কয়েক মাস ধরে হার্দিক পান্ডিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে ছিল চর্চা। ২০২৪ সালে তিনি স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। সামাজিক মাধ্যমে দুজনই এক যৌথ বিবৃতিতে জানান, পারস্পরিক সম্মতিতেই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তাদের একমাত্র ছেলে, আগাস্ত্যকে দুজনে মিলে লালন-পালন করছেন।

hardik.jpg
ছবি: সংগৃহীত

নাতাশার সঙ্গে বিচ্ছেদের পর হার্দিকের নাম প্রথমে জুড়েছিল মডেল জেসমিন ওয়ালিয়ার সঙ্গে। সে সময় তাদের মধ্যে প্রেমের গুঞ্জন শোনা গেলেও, পরে জানা যায় সেই সম্পর্কও নাকি ভেঙে গেছে। এর পর থেকেই নতুন করে হার্দিকের নাম জড়াচ্ছে মডেল মাহিকা শর্মার সঙ্গে।

এর আগেও মাহিকাকে হার্দিকের খেলা থাকাকালীন মাঠে দেখা গেছে এবং তাকে সমর্থন করতেও দেখা গেছে। যদিও তারা কেউই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি বা একসাথে জনসম্মুখে আসেননি। এবার বিমানবন্দরে তাদের এভাবে একসঙ্গে দেখায় হার্দিক-মাহিকার বাগদান বা বিয়ের সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু হয়েছে।