বিনোদন

দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে আলী আজমত-জেমসের কনসার্ট স্থগিত


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১২:৪৩ পিএম

দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে আলী আজমত-জেমসের কনসার্ট স্থগিত
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো ঢাকায় কনসার্ট করতে আসা পাকিস্তানের জনপ্রিয় সুফি-রক শিল্পী আলী আজমত এবং বাংলাদেশের রক লিজেন্ড জেমসের পারফরম্যান্স স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ শীর্ষক এই কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

কিন্তু দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে আয়োজকরা প্রয়োজনীয় অনুমতি পেতে পারেননি। কনসার্ট স্থগিত হওয়ার বিষয়টি গণমাধ্যমকে আয়োজকরা নিশ্চিত করেছেন। আয়োজকদের একজন বলেন, “দেশের রাজনৈতিক অবস্থার কারণে ১৪ নভেম্বরের কনসার্ট স্থগিত করা হয়েছে।”

আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন কমিউনিকেশন জানায়, কনসার্টের নতুন তারিখ পরে ঘোষণা করা হবে। ইতিমধ্যেই টিকিট ক্রেতারা চাইলে টিকিটের টাকা ফেরত নিতে পারবেন অথবা নতুন তারিখে ব্যবহার করতে পারবেন।

 

james-Dhaka Prokah News-14-11-2025.jpg
ছবি: সংগৃহীত

‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ কনসার্টে আলী আজমত ও জেমস ছাড়াও অংশ নেওয়ার কথা ছিল নতুন প্রজন্মের দুই শিল্পী পুনম ও মধুবন্তী চক্রবর্তীর। স্থগিত হওয়ার পর ভক্তদের মধ্যে হতাশা দেখা দিয়েছে, তবে আয়োজকরা আশ্বস্ত করেছেন যে কনসার্ট শীঘ্রই নতুন তারিখে অনুষ্ঠিত হবে।