বিনোদন

মিস ইউনিভার্স হলে নগদ টাকা, ব্যক্তিগত উড়োজাহাজ ছাড়াও যা যা পাওয়া যায় (ভিডিও)


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০৬:৩০ পিএম

মিস ইউনিভার্স হলে নগদ টাকা, ব্যক্তিগত উড়োজাহাজ ছাড়াও যা যা পাওয়া যায় (ভিডিও)
মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা। ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতার শীর্ষে মিস ইউনিভার্স। প্রতি বছর কোটি মানুষের নজর থাকে এই আসরে। এক সন্ধ্যা, এক মঞ্চ- এটিই বদলে দিতে পারে একজন তরুণীর পুরো জীবন। শুধু খেতাব নয়, মিস ইউনিভার্স বিজয়ী পান এক বছরের জন্য রাজকীয় জীবনযাপনের সুযোগ, বিশ্বজুড়ে ভ্রমণ, অগণিত সুবিধা এবং অভিজ্ঞতার সঞ্চয়।

২০২৪ সালের ৭৪তম মিস ইউনিভার্সের আসর অনুষ্ঠিত হচ্ছে থাইল্যান্ডের ব্যাংকক ও ফুকেটে। ইতিমধ্যেই আলোচনায় আছেন মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা। বিশ্বের এই মর্যাদাপূর্ণ মঞ্চে বাংলাদেশের পতাকা হাতে সগৌরবে দাঁড়িয়েছেন তিনি।

miss_universe1_Dhakaprokash.jpg

চলুন দেখে নেওয়া যাক মিস ইউনিভার্স বিজয়ীদের সুবিধাসমূহ-

নগদ অর্থ:

মিস ইউনিভার্স বিজয়ীকে দেওয়া হয় এক বছরের জন্য আনুষ্ঠানিক বেতন হিসেবে প্রায় ২.৫ লাখ মার্কিন ডলারের চেক, যা বাংলাদেশি টাকায় ৩ কোটিরও বেশি। মিস ইউনিভার্সের বার্ষিক বাজেট প্রায় ১০০ মিলিয়ন ডলার। বিজয়ী হওয়ার পরের এক বছরের যাবতীয় খরচ বহন করে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ।

নিউইয়র্কে বিলাসবহুল ফ্ল্যাট:

এক বছর বিজয়ী নিউইয়র্কে মিস ইউনিভার্স সংগঠনের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকেন। থাকা, খাওয়া, যাতায়াত সবই সংগঠন সরবরাহ করে।

miss_universe2_Dhakaprokash.jpg

ব্যক্তিগত উড়োজাহাজ:

বিজয়ীকে এক বছরের জন্য একটি ব্যক্তিগত উড়োজাহাজে বিশ্বভ্রমণের সুযোগ দেওয়া হয়। বিশ্বের যেকোনো স্থানে সফর করতে পারেন, শুধু মিস ইউনিভার্স কর্তৃপক্ষকে জানিয়ে অনুমোদন নিতে হবে। প্রতিটি সফরের হোটেল, খাবার, ফটোশুট ও প্রেস মিটিং–এর দায়িত্বও বহন করে সংগঠন। তবে শর্ত হলো, যেখানেই যান না কেন, তাকে কিছু দাতব্য কার্যক্রমে অংশ নিতে হয়।

বিশ্বের যেকোনো শো বা অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ:

রাজকীয় অতিথি হিসেবে কনসার্ট, ফ্যাশন শো, অ্যাওয়ার্ড অনুষ্ঠান বা সিনেমার প্রিমিয়ার- সব জায়গায় উপস্থিত থাকার সুযোগ থাকে। এবং এই আয়োজনগুলো করে দেয় মিস ইউনিভার্স কর্তৃপক্ষ।

চমকপ্রদ মুকুট ‘ফোর্স অব গুড’:

মিস ইউনিভার্সের ইতিহাসে মুকুটের নকশা নয়বার পরিবর্তিত হয়েছে। ২০২২ সালের মুকুট ‘ফোর্স অব গুড’-এর মূল্য ছিল প্রায় ৬৭ কোটি টাকা। ২০২৪ সালের মুকুট ‘লুমিয়ের দে আফিনি’-তে ছিল দুর্লভ সোনালি মুক্তা ও হীরকখণ্ড। ২০২৫ সালের মুকুটের নাম ‘ফোর্স অব গুড’, যা তৈরি করা হয়েছে ১১০ ক্যারেট নীলকান্তমণি ও ৪৮ ক্যারেট সাদা হীরার সমন্বয়ে। এর মূল্য প্রায় ৫.৭৫ মিলিয়ন ডলার বা ৬৭ কোটি ১৭ লাখ টাকা। তবে এই মুকুট স্থায়ী নয়; এক বছর পরে পরের বিজয়ীর হাতে হস্তান্তর করতে হয়। স্থায়ী স্মৃতিস্বরূপ একটি রেপ্লিকা মুকুট দেওয়া হয়, যার মূল্য ১৫–২০ হাজার ডলার। পরবর্তী বিজয়ীকে দেওয়া রেপ্লিকা মুকুটের মূল্য প্রায় ২০–২৫ লাখ টাকা।

miss_universe3_Dhakaprokash.jpg

এক বছরের রাজকীয় জীবনযাপন:

এক বছরের জন্য খাবার, পোশাক, সৌন্দর্যচর্চা, স্টাইলিং ও যাতায়াত- কিছুতেই ভাবতে হয় না। বিজয়ী সারা বছর বিশ্বজুড়ে ভ্রমণ ও বিভিন্ন মানবিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারেন। মিস ইউনিভার্স হওয়া শুধু মঞ্চে নয়, বরং এক বছরের জন্য স্বপ্নের রাজ্যে প্রবেশের চাবিকাঠি। প্রতিটি মুহূর্ত পরিকল্পিত, সুরক্ষিত, বিলাসবহুল এবং সামাজিক দায়বদ্ধতামূলক।

বিশেষজ্ঞের সহায়তা:

বিজয়ীর ত্বক, ডায়েট ও সৌন্দর্যচর্চার জন্য থাকবে বিশেষজ্ঞ ও ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট। খাবার থেকে পোশাক—সবই থাকবে মিস ইউনিভার্স অর্গানাইজেশনের মাধ্যমে।