বিনোদন

আবারও মঞ্চ মাতাতে ঢাকায় আসছেন আতিফ আসলাম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০১:৩৮ পিএম

আবারও মঞ্চ মাতাতে ঢাকায় আসছেন আতিফ আসলাম
আতিফ আসলাম। ছবি: সংগৃহীত

ঠিক এক বছর পর আবারও ঢাকায় আসছেন আতিফ আসলাম। বাংলাদেশের রাজধানী ঢাকায় ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে “এক্স ফোর্স প্রেজেন্টস আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো” অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

আতিফ আসলাম তার অফিসিয়াল ফেসবুক পেজে ঢাকায় পারফর্ম করার কথা জানিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন।

atif 1.jpg
আবারও মঞ্চ মাতাতে ঢাকায় আসছেন আতিফ আসলাম। ছবি: সংগৃহীত

ফেসবুকে পোস্ট দিয়ে প্রতিষ্ঠানটি লিখেছে, ‘ঢাকা, তোমরা কি প্রস্তুত? এক্স ফোর্স নিয়ে আসছে আতিফ আসলাম লাইভ অ্যাট দ্য মেইন স্টেজ শো! অ্যালার্ম সেট করে রাখুন, দল জড়ো করুন। কারণ এটি হতে যাচ্ছে বছরের সেরা শো।’

এই কনসার্টের উদ্দেশ্য হলো তরুণদের ইতিবাচক শক্তিকে উদ্‌যাপন করা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের যুব সমাজ যেভাবে দায়িত্ববোধ, সাহস, ঐক্য ও সচেতনতা আহরণ করেছে, তা উদ্‌যাপনের জন্য এই বৃহৎ ইভেন্টের আয়োজন করা হয়েছে। কনসার্টে পারফর্ম করতে আসবেন দেশের খ্যাতনামা শিল্পীরা। 

এই কনসার্টের টিকিট বিক্রির প্রতিটি অংশ পুশাব (প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স বাংলাদেশ) এর মাধ্যমে জুলাই বিপ্লবের মুক্তিযোদ্ধাদের পরিবারকে সহায়তা করা হবে। তরুণদের সামাজিক ভূমিকা, দেশের প্রতি দায়িত্ববোধ এবং ঐতিহাসিক অবদানকে সম্মান জানাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

atif 2.jpg
আতিফ আসলাম। ছবি: সংগৃহীত

আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানটি ঢাকার ১০০ ফিট ও ৩০০ ফিট এলাকার মধ্যে একটি আধুনিক, নিরাপদ ও বিস্তৃত আউটডোর কনসার্ট এরিনায় অনুষ্ঠিত হবে। কনসার্ট শুরু হবে বিকেল ৫টায় এবং চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত।

নিরাপত্তার কারণে ভেন্যুর সঠিক নাম আপাতত প্রকাশ করা হচ্ছে না, তবে তারা জানিয়েছেন যে সমস্ত পরিষ্কার অনুমোদন ও প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকল দর্শক, শিল্পী ও সংশ্লিষ্টদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

ভেন্যুতে পৌঁছানোর জন্য বিভিন্ন ধরনের পরিবহন যেমন প্রাইভেট কার, রাইডশেয়ার, মোটরবাইক, সিএনজি এবং পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা যাবে।

টিকিট বিক্রির কাজ চলছে শুধুমাত্র Chologhuri.com এ এবং অন্য কোনো পক্ষ থেকে টিকিট বিক্রির কোনো সুযোগ নেই। দুটি ক্যাটাগরি ‘জেনারেল’ ও ‘ফ্রন্ট ভিআইপি’এ বিক্রি করা হচ্ছে টিকিট। প্রতিটি টিকিট কিউআর কোডের মাধ্যমে যাচাই করা হবে, যা নিরাপত্তা নিশ্চিত করবে।

মেইন স্টেজ ইনক ডটের পক্ষ থেকে বলা হয়েছে, “এটি কেবল একটি কনসার্ট নয়। এটি তরুণদের জন্য একটি উৎসব, একটি উদযাপন। 

atif.jpg
আতিফ আসলাম। ছবি: সংগৃহীত

জুলাইয়ের সাহসী প্রজন্মকে সম্মান জানিয়ে আমরা এই আয়োজনের মাধ্যমে তাদের ইতিবাচক শক্তি ও ঐক্যকে নতুন করে উদ্‌ঘাটিত করতে চাই। দেশের অগ্রগতির জন্য যুবকদের অবদানকে মনে রেখে আমরা চাই এই কনসার্টটি তাদের আরও অনুপ্রাণিত করুক।

সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় এটি দেশের অন্যতম সফল ও স্মরণীয় কনসার্ট হয়ে উঠবে বলে আমাদের বিশ্বাস।”