বিনোদন
গুঞ্জনকে বিদায় দিয়ে বিয়ে করলেন জেফার-রাফসান
দীর্ঘদিন ধরেই কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাবের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। নানা গুঞ্জন ও কানাঘুষার অবসান ঘটিয়ে এবার তারা বিবাহবন্ধনে আবদ্ধ হলেন।
বুধবার ( ১৪ জানুয়ারি) শোবিজ অঙ্গনে বহুল আলোচিত এই সম্পর্ক আনুষ্ঠানিক পরিণয় পেয়েছে।
আজ বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) তাদের বিয়ের আনুষ্ঠানিকতা ঢাকার আমিনবাজারের একটি রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে। দুই পরিবারের সদস্যদের পাশাপাশি সেখানে শোবিজ অঙ্গনের একাধিক তারকা কণ্ঠশিল্পী ও অভিনয়শিল্পীর উপস্থিত ছিলেন। গত এক সপ্তাহ ধরেই জেফার-রাফসানের ঘনিষ্ঠজনদের মধ্যে বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছে গেছে।
মূলত, রাফসান-জেফারের প্রেমের গুঞ্জন শুরু হয় বছরখানেক আগে। রাফসানের সংসার ভাঙার খবর প্রকাশ্যে আসার পরই এটা চর্চায় আসে। এরপর বিভিন্ন সময়ে তাদের একসঙ্গে দেশে ও দেশের বাইরে ঘুরতে দেখা যায়।
জেফার ও রাফসানের দীর্ঘদিনের বন্ধুত্ব। সেই বন্ধুত্ব থেকেই একে অপরকে জানাশোনা। সেই জানাশোনা থেকেই এ বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন দু-পক্ষ।