বিনোদন

'যৌনরোগে' আক্রান্ত দিশার নতুন প্রেমিক!


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০৭:১৯ পিএম

'যৌনরোগে' আক্রান্ত দিশার নতুন প্রেমিক!
বলিউড অভিনেত্রী দিশা পাটানি ও সংগীতশিল্পী তালবিন্দর। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী দিশা পাটানি এবং পাঞ্জাবি গায়ক তালবিন্দর সিং সিধুর প্রেম এখন বি-টাউনের ‘টক অব দ্য টাউন’। টাইগার শ্রফের সঙ্গে দীর্ঘ সম্পর্কের বিচ্ছেদের পর দিশা যখন তালবিন্দরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন, ঠিক তখনই এক বিতর্কিত মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো বোমা ফাটালেন গায়কের প্রাক্তন প্রেমিকা সোনি কৌর। তার একটি রহস্যময় পোস্টের পর থেকেই প্রশ্ন উঠছে— তবে কি দিশার নতুন প্রেমিক কোনো মরণব্যাধিতে আক্রান্ত?

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কারো নাম উল্লেখ না করেই একটি স্ট্যাটাস দেন সোনি কৌর। সেখানে তিনি লেখেন, “এটি কেবল এইচআইভি (HIV) কিংবা যৌনরোগের বিষয় নয়; মানুষ তার সঙ্গে অভিশাপ আর দুর্ভাগ্যও বয়ে আনে। রাতে কার শয্যাসঙ্গী হচ্ছেন, সেই বিষয়ে সতর্ক থাকুন।”

সোনির এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের বড় একটি অংশ মনে করছেন, ইঙ্গিতটি সরাসরি তালবিন্দরের দিকেই। কারণ বর্তমানে দিশার সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে চারদিকে চর্চা তুঙ্গে। সোনির এমন মন্তব্যের পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা ও কানাঘুষা। তবে এই বিতর্ক নিয়ে এখন পর্যন্ত দিশা পাটানি বা তালবিন্দর সিং—কারো পক্ষ থেকেই কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

দিশা ও তালবিন্দরের সম্পর্কের বিষয়টি জনসমক্ষে আসে অভিনেত্রী কৃতি শ্যাননের বোন নূপুর শ্যাননের বিয়ের অনুষ্ঠানে। সেখানে তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয়। এমনকি বিয়ের ককটেল পার্টিতে মৌনি রায় এবং তার স্বামী সূর্য নাম্বিয়ারের সঙ্গে তালবিন্দর ও দিশাকে বেশ অন্তরঙ্গভাবে আড্ডা দিতে দেখা গেছে।

 

disha-1-Dhaka Prokah News-15-01-2025.jpg
বলিউড অভিনেত্রী দিশা পাটানি ও সংগীতশিল্পী তালবিন্দর। ছবি: সংগৃহীত

একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, পাপারাজ্জিদের ক্যামেরা থেকে তালবিন্দরকে আড়াল করতে বেশ তৎপর ছিলেন দিশার প্রিয় বন্ধু মৌনি রায়। বন্ধুদের এই লুকোচুরি আর ঘনিষ্ঠতা ভক্তদের মনে দিচ্ছিল নতুন সম্পর্কের খবর। কিন্তু খুশির সেই খবরে বিষাদ ছড়ালো প্রাক্তন প্রেমিকার এই চাঞ্চল্যকর অভিযোগ।

শৈশবের দীর্ঘ সময় সান ফ্রান্সিসকোতে কাটানো তালবিন্দর বর্তমানে স্বাধীন সংগীত জগতে (Independent Music) বেশ জনপ্রিয় নাম। ২০১৮ সালে সংগীত জীবনে পদার্পণ করা এই গায়ক হিপহপ ও পাঞ্জাবি মিউজিকের সংমিশ্রণে বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছেন। কিন্তু ক্যারিয়ারের এমন সুসময়ে ব্যক্তিগত জীবনের এই বিতর্ক তার ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে।

বলিউডে বর্তমানে এই ঘটনা নিয়ে মুখরোচক গসিপের রমরমা চললেও, সবাই এখন অপেক্ষা করছেন দিশা বা তালবিন্দরের প্রতিক্রিয়ার জন্য।