বিনোদন
নতুন সরকারের কাছে অপু বিশ্বাসের দুটি দাবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি নতুন সরকারের কাছে দুটি বিশেষ দাবি জানিয়েছেন।
অপু বিশ্বাস বলেন, “যে সরকারই আসুক, তাদের জন্য আমার পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা ও শুভকামনা। আমি একজন চলচ্চিত্র অভিনেত্রী ও উদ্যোক্তা হিসেবে চাই, সবাই যেন সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট দিতে পারে।”
নতুন সরকারের কাছে তার দুটি বিশেষ দাবি উল্লেখ করে অপু জানান, “নির্বাচিত সরকার যেন নারীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বসহকারে দেখে। সেই সঙ্গে দেশের বিনোদন ও চলচ্চিত্র শিল্পকে আরও বড় পরিসরে এগিয়ে নেওয়ার তাগিদ দেখতে চাই। সিনেমার মানুষ হিসেবে এটি আমার প্রত্যাশা।”
শোবিজ অঙ্গনের মধ্যে নির্বাচন ও নতুন সরকারের প্রতি আগ্রহ ও প্রত্যাশা ব্যাপক। অপু বিশ্বাসও এ ধারা ধরে নিজের মতামত প্রকাশ করেছেন।
চলচ্চিত্র ক্যারিয়ার বিষয়ে অপু কিছুদিন নতুন সিনেমার খবর দিয়ে অনুপস্থিত থাকলেও, তিনি বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের প্রচারণায় নিয়মিত অংশ নিয়েছেন। সম্প্রতি তিনি একসঙ্গে দুটি নতুন সিনেমার শুটিং শুরু করেছেন এবং পারিবারিক ব্যবসায়ও সময় দিচ্ছেন।