বিনোদন
গুলশানে সাধারণ পথচারীকে মারধর করলেন রুশ-বাংলা মডেল মনিকা
রাজধানীর গুলশান এলাকায় এক সাধারণ পথচারীকে মারধরের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন কথিত রুশ-বাংলা মডেল মনিকা কবির। একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে নেটিজেনদের মধ্যে তীব্র আলোচনা শুরু হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মনিকা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ভিডিও ধারণ করছিলেন। এ সময় এক পথচারী তার কাছাকাছি দূরত্ব দিয়ে যাওয়ার সময় তার দিকে তাকান। এতে ক্ষিপ্ত হয়ে মডেল মনিকা ওই ব্যক্তিকে মারধর শুরু করেন। পরে তাকে হাসিমুখে উড়ন্ত চুমু দিতে দেখা যায়। ঘটনার পরে সেই ভিডিওটি ফেসবুকে আপলোড করেছেন তিনি।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই ঘটনাটির সমালোচনা করে এর সঠিক তদন্তের দাবি জানিয়েছেন।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকেও এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগ উঠেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার উদ্দেশ্যেই ভিডিওটি আপলোড করা হয়েছে।
এদিকে স্থানীয় সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্তের দাবি উঠেছে এবং আইনশৃঙ্খলা বাহিনী ভাইরাল ভিডিওটি যাচাই করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ভাইরাল হওয়া ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন…