বিনোদন

রাজনীতিতে নিজের জীবন উৎসর্গ করেছি : কনকচাঁপা


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪১ পিএম

রাজনীতিতে নিজের জীবন উৎসর্গ করেছি : কনকচাঁপা
সঙ্গীতশিল্পী কনকচাঁপা। ছবি: সংগৃহীত

প্রখ্যাত সঙ্গীতশিল্পী কনকচাঁপা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তার মাধ্যমে নিজের মনের কথা প্রকাশ করেছেন। তিনি আলোচনায় এসেছেন শিল্পীদের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় বুলিং-এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে, যা অনেকের প্রশংসা কুড়িয়েছে। তার এই অবস্থানের কারণে কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুর পরও সোশ্যাল মিডিয়ায় আগের মতো বুলিং কমে গেছে।

যদিও কনকচাঁপা আগের মতো নিয়মিত গান না করলেও সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে তার সম্পর্ক অব্যাহত। ভিডিওতে তিনি জানান, তিনি শুধু গান শোনান বা রান্না দেখান, এমন নয়—তিনি ভক্তদের সঙ্গে গল্প করতে ভিডিও বানান। তিনি বলেন, “আপনাদের কমেন্ট এবং শুভকামনা আমার জন্য দোয়া হিসেবে থাকে, এবং সেটাই আমার পথের পাথেয়।”

 

konok capa-2-Dhaka Prokah News-25-09-2025.jpg
সঙ্গীতশিল্পী কনকচাঁপা। ছবি: সংগৃহীত

কনকচাঁপা আরও বলেন, “আমি আপনাদের যতটা ভালোবাসি, আপনারাও আমাকে ততটাই ভালোবাসেন। তবে আমি বলব, আমি আপনাদের একটু বেশিই ভালোবাসি। ছোটবেলায় আমি খেলতাম যে, ‘তুই যা বলবি, তার চেয়ে এক বেশি’। তাই আমি সবসময় আপনাদের কথা মনে রাখি এবং নিশ্চিত করি কখনো অন্যায় কাজ না করি।”

রাজনীতি নিয়ে তিনি বলেন, “আমাকে ভালোবাসা থেকেই অনেকে উপদেশ দিচ্ছেন, বালাদেশের রাজনীতি অনেক পচা, কেন আসছেন? আমি কারও নাম উল্লেখ করতে চাই না। অন্য শিল্পীরা সহজেই পেয়েছে, আমি যুদ্ধ করছি। জনগনের ভোটে জয়ী হয়ে কাজ করতে চাই। আমি আমার জীবন রাজনীতিকে উৎসর্গ করেছি, ভালো কাজ করতে চাই। আপনারা দোয়া করবেন যেন আমি কখনো অন্যায় না করি।”

 

konok capa-1-Dhaka Prokah News-25-09-2025.jpg
সঙ্গীতশিল্পী কনকচাঁপা। ছবি: সংগৃহীত

তিনি সবশেষে ভক্তদের প্রতি আশ্বাস দেন, “আমাকে নিয়ে নেতিবাচক চিন্তা করবেন না। আল্লাহ তার বান্দার ধারনার সঙ্গে থাকেন। আমি অন্যায় করব না, অন্যায়ের সঙ্গে হাত মেলাবো না। যদি স্বাধীনভাবে কাজ করতে না পারি, দরকার হলে সরে যাবো। কিন্তু কখনোই অন্যায় করব না, ইনশাআল্লাহ।”