বিনোদন

হ্যাকারদের কবলে কণ্ঠশিল্পী পারশা'র ভেরিফায়েড ফেসবুক পেজ


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০২:০৭ পিএম

হ্যাকারদের কবলে কণ্ঠশিল্পী পারশা'র ভেরিফায়েড ফেসবুক পেজ
পারশা মাহজাবীন পূর্ণি। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনের দিনগুলোতে সাহসের প্রেরণা হয়ে উঠেছিল কণ্ঠশিল্পী পারশা মাহজাবীন পূর্ণির গান। ‘চলো ভুলে যাই’ শিরোনামের সেই গানটি মেধা শহীদদের স্মরণে মাত্র দশ মিনিটে লিখে ও গেয়ে রেকর্ড করেছিলেন তিনি। অল্প সময়েই গানটি দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে যায় বিশ্বের নানা প্রান্তে। সেই গানই পারশাকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা ও শ্রোতাদের ভালোবাসা।

তবে মন খারাপের খবর হলো- সম্প্রতি হ্যাকারদের কবলে পড়েছে পারশার ভেরিফায়েড ফেসবুক পেজ।

বুধবার রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বিষয়টি জানান এই শিল্পী। তিনি লিখেছেন- “আমার ভেরিফায়েড ফেসবুক পেজ ‘পারশা’ বর্তমানে হ্যাকারদের নিয়ন্ত্রণে। পেজটি থেকে কোনো অস্বাভাবিক, বিভ্রান্তিকর বা অপ্রত্যাশিত পোস্ট, বার্তা বা কার্যকলাপ দেখা গেলে আমি তার জন্য দায়ী নই।”

তিনি আরও উল্লেখ করেন, “এরইমধ্যে পেজটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আমি নিজে নিশ্চিত না করা পর্যন্ত দয়া করে পেজটির কোনো কনটেন্টে যুক্ত হবেন না।”

 

porsha-2-Dhaka Prokah News-23-10-2025.jpg
পারশা মাহজাবীন পূর্ণি। ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে গণমাধ্যমকে-এর সঙ্গে কথা বলার সময় পারশা জানান, এখনও পর্যন্ত পেজটি তার নিয়ন্ত্রণে ফিরে আসেনি। উদ্ধারের কাজ এখনো চলছে।

গান ও অভিনয়ে সমান পারদর্শী এই শিল্পীকে সর্বশেষ দেখা গেছে ‘ক্লোজআপ কাছে আসার গল্প’-এর প্রথম নির্বাক চলচ্চিত্র ‘একগুচ্ছ কদম’-এ। এর আগে তিনি শ্রোতাদের মন জয় করেছিলেন জনপ্রিয় গান ‘মন ময়না’ দিয়ে।