সারাবিশ্ব
থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল
অনুতিন চার্নভিরাকুল। ছবি: সংগৃহীত
থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ডানপন্থী ধনকুবের ব্যবসায়ী অনুতিন চার্নভিরাকুল। সংসদীয় ভোটে তিনি সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেয়ে সরকার গঠনের দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে গত সপ্তাহে আদালতের রায়ে সাবেক প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা পদচ্যুত হন। তার পদচ্যুতি পরবর্তী রাজনৈতিক অস্থিরতার মধ্যেই নতুন প্রধানমন্ত্রী হিসেবে অনুতিনের নাম চূড়ান্ত করা হয়।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, থাই রাজনীতিতে এ পরিবর্তন দেশটির ভবিষ্যৎ অর্থনৈতিক ও কূটনৈতিক দিকনির্দেশনায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
সারাবিশ্ব নিয়ে আরও পড়ুন