সারাবিশ্ব
ইরানে জনসম্মুখে ধর্ষকের ফাঁসি কার্যকর
জনসম্মুখে ধর্ষকের ফাঁসি কার্যকর করলো ইরান। তরুণীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে এক শনিবার জনসম্মুখে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়েছে, ভুক্তভোগীর পরিবার উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর বুকানের বাসিন্দা। তারা আইনি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন এবং জনসম্মুখে ফাঁসি কার্যকরের অনুরোধ করেন। মার্চ মাসে অভিযুক্তকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এরপর শনিবার তা কার্যকর হয়।
ইরানের প্রাদেশিক প্রধান বিচারপতি নাসের আতাবাতি বলেছেন, মামলাটির ওপর সাধারণ মানুষের নজর থাকায় এতে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। তিনি আরও বলেছেন, ওই ঘটনা সমাজের মানুষের ওপর বিরূপ প্রভাব ফেলেছে। উল্লেখ্য, ইরানে জনসম্মুখে মৃত্যুদণ্ড নতুন নয়। বিশেষ করে যেসব ঘটনা বেশি আলোচিত হয় সেগুলোর দণ্ড সবার সামনে কার্যকর করা হয়।