সারাবিশ্ব

ইরাকে শপিংমলে আগুন, নিহত ৬০


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১২:৫৬ পিএম

ইরাকে শপিংমলে আগুন, নিহত ৬০
ছবি: সংগৃহীত

ইরাকের একটি শপিংমলে আগুন লেগেছে। এতে হতাহত হয়েছে কমপক্ষে ৬০ জন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় শহর কুতের একটি শপিংমলে অগ্নিকাণ্ডে প্রায় ৬০ জন হতাহত হয়েছেন।

ইরাকি মিডিয়ার শেয়ার করা ভিডিওগুলোতে দেখা গেছে ৫ তলা একটি শপিং মল বিশাল আগুন এবং ধোঁয়ায় ঢেকে আছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মিয়াহি সরকারি সংবাদ সংস্থা আইএনএকে জানিয়েছেন, বুধবার রাতে একটি শপিংমলে মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ও আহতের সংখ্যা প্রায় ৫০ জনে পৌঁছেছে।