সারাবিশ্ব
মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে একজনের ফাঁসি কার্যকর
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে হামিদরেজা সাবেত ইসমাইলিপুর নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির বিচার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
বিচার বিভাগের তথ্যমতে, ২০২৫ সালের ২৯ এপ্রিল গ্রেফতার হওয়া ইসমাইলিপুর ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি ও তথ্য হস্তান্তর করতেন।
ইরানের সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইসমাইলিপুর মোসাদের হয়ে লজিস্টিক সহায়তা প্রদান করতেন। এর মধ্যে গাড়ি স্থানান্তর, অর্থ সরবরাহ এবং কিছু যানবাহনে বিস্ফোরক স্থাপনের মতো গুরুতর কর্মকাণ্ড অন্তর্ভুক্ত ছিল।
আদালতে দেওয়া স্বীকারোক্তিতে ইসমাইলিপুর মোসাদের সঙ্গে কাজ করার কথা স্বীকার করেন। পরে বিচারিক প্রক্রিয়া শেষে ইরানের সুপ্রিম কোর্ট তার মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে। আদালতের চূড়ান্ত অনুমোদনের পর ফাঁসির মাধ্যমে দণ্ড কার্যকর করা হয়।