সারাবিশ্ব

ইসরায়েলের বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১১:৩০ এএম

ইসরায়েলের বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর
ছবি: সংগৃহীত

উত্তর ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে সশস্ত্র ইসলামী রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ। খবর আল জাজিরার।

তারা জানিয়েছে, মঙ্গলবার ভোরে ড্রোন মোতায়েন করে ঘাঁটির রাডার সাইট এবং নিয়ন্ত্রণ কক্ষগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

লেবাননের বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি।