সারাবিশ্ব

ইরানের ২০টির বেশি জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৯:২৫ এএম

ইরানের ২০টির বেশি জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
ছবি: সংগৃহীত

ইরানের ২০টিরও বেশি জাহাজে হামলা চালিয়ে সেগুলোকে সাগরের তলায় পাঠানো হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের অধীন ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সাম্প্রতিক এক হালনাগাদ তথ্যে এ দাবি জানিয়েছে।

এই তথ্য প্রকাশের কিছুক্ষণ আগেই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, ভারত মহাসাগরে অবস্থানরত একটি মার্কিন সাবমেরিন টর্পেডো হামলা চালিয়ে ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে।

এদিকে শ্রীলঙ্কার কর্তৃপক্ষ জানিয়েছে, ডুবন্ত জাহাজ থেকে অন্তত ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, ‘আইরিস দেনা’ নামের ওই জাহাজে প্রায় ৮০ জনের মরদেহ পাওয়া গেছে।

মধ্যপ্রাচ্য ও আশপাশের অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই ঘটনার খবর সামনে এলো।

সূত্র: বিবিসি।