সারাবিশ্ব

মহররম মাসে অনুষ্ঠিত হবে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২৬, ১১:২৬ এএম

মহররম মাসে অনুষ্ঠিত হবে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা
ছবি: সংগৃহীত

আগামী মহররম মাসে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হবে বলে কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছে।

ইরানের রাজধানী তেহরানের মেয়র আলিরেজা জাকানির বরাতে রাষ্ট্রীয় বার্তাসংস্থা ফার্স জানিয়েছে, মহররম মাসের দ্বিতীয় দশকে রাষ্ট্রীয় মর্যাদায় আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানানো হতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী এই সময়টি জুন ও জুলাই মাসের মাঝামাঝি সময়ে পড়বে।

এর আগে মহররম মাসের শুরুতেই জানাজার আয়োজনের পরিকল্পনা ছিল বলে দাবি করা হয়, তবে পরবর্তীতে তা পিছিয়ে দেওয়া হয়।

তবে উল্লেখ্য, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর বিষয়ে আন্তর্জাতিক বিভিন্ন সূত্রে ভিন্ন ভিন্ন দাবি থাকলেও এখনো তার মৃত্যুর বিষয়ে কোনো আনুষ্ঠানিক ও সর্বজনস্বীকৃত নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।