সারাবিশ্ব

যুদ্ধের পর হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করার পরিকল্পনা ট্রাম্পের


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১১:৫৭ এএম

যুদ্ধের পর হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করার পরিকল্পনা ট্রাম্পের
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হওয়ার পর হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া কোনো জাহাজ হরমুজ প্রণালিতে চলাচল করতে পারছে না।

শনিবার (১৫ আগস্ট) নিউইয়র্কের লং আইল্যান্ডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প বলেন, ‘ইরান এখন চরমভাবে পরাজিত হচ্ছে।’

তিনি আরও দাবি করেন, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের অবরোধ রয়েছে। তার অনুমোদন ছাড়া কোনো জাহাজ সেখানে চলাচল করতে পারছে না বলেও দাবি করেন তিনি।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুরুর আগে হরমুজ প্রণালি ছিল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। বিশেষ করে তেলবাহী জাহাজ চলাচলের জন্য এ প্রণালির গুরুত্ব অনেক। তবে যুদ্ধ শুরুর পর থেকে এ পথে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।

বর্তমানে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের বিষয়টি যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।