সারাবিশ্ব

খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত বেনিয়ামিন নেতানিয়াহু


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১০:৩৪ এএম

খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত বেনিয়ামিন নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। এমন পরিস্থিতিতে আগামী তিন দিন তিনি বাড়িতে থেকেই দাপ্তরিক ও রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

৭৫ বছর বয়সী নেতানিয়াহু গত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁর শরীরে পানিশূন্যতা এবং অন্ত্রে প্রদাহ দেখা দেয়। ফলে তাঁকে স্যালাইন দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানায়, “চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রধানমন্ত্রী আগামী তিন দিন বিশ্রামে থাকবেন। তবে তিনি বাসভবন থেকেই নিয়মিতভাবে দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন।”

উল্লেখ্য, ২০২৩ সালে নেতানিয়াহুর দেহে একটি পেসমেকার স্থাপন করা হয়। একই বছর ডিসেম্বর মাসে তাঁর মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়লে প্রোস্টেট অপসারণের জন্য অস্ত্রোপচার করা হয়।