সারাবিশ্ব
ভিমরুলের কামড়ে ইসরায়েলি সেনার মৃত্যু
ছবি: সংগৃহীত
মারাত্মক অ্যালার্জিক প্রতিক্রিয়ায় ভিমরুলের কামড়ে প্রাণ হারালেন এক ইসরায়েলি সেনা। ঘটনাটি ঘটেছে গোলান মালভূমিতে, যেখানে কর্তব্যরত অবস্থায় ছিলেন ওই সেনা সদস্য।
সামরিক সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনের সময় হঠাৎ ভিমরুলে কামড়ায় ওই সেনাকে। দ্রুত তাকে ঘাঁটিতে এনে চিকিৎসা দেওয়া হলেও শেষরক্ষা হয়নি। শরীরে অ্যালার্জি জনিত তীব্র প্রতিক্রিয়ার কারণে কিছুক্ষণের মধ্যেই তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে এবং সব চেষ্টা ব্যর্থ করে তার মৃত্যু হয়।
নিহত সেনার নাম ও পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, সেন্সরশিপ নীতির কারণে তার পরিচয় এখনই প্রকাশ করা সম্ভব নয়। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
সারাবিশ্ব নিয়ে আরও পড়ুন