সারাবিশ্ব

অস্ট্রেলিয়ায় বিমান দুর্ঘটনায় ৩ জন নিহত


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১০:৪০ এএম

অস্ট্রেলিয়ায় বিমান দুর্ঘটনায় ৩ জন নিহত
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে একটি ছোট আকারের বিমান বিধ্বস্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটে শনিবার (১১ অক্টোবর) সকালে, সিডনি শহর থেকে প্রায় ৮৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত শেলহারবার বিমানবন্দরে।

পুলিশ জানায়, বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ, তবে ততক্ষণে বিমানে থাকা তিন আরোহীই প্রাণ হারান।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি)-এর প্রকাশিত ছবিতে দেখা গেছে, বিমানবন্দরের রানওয়ের পাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বিমানের ধ্বংসাবশেষ।

পুলিশ দুর্ঘটনাস্থলকে ক্রাইম সিন হিসেবে ঘোষণা করেছে। একইসঙ্গে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো (ATSB) এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

এখনও নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সঠিক কারণ বলা সম্ভব নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।