সারাবিশ্ব

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ৯৪টি ভূমিকম্প, সাত দিনে কম্পন ৮৫৩টি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০২:৩৪ পিএম

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ৯৪টি ভূমিকম্প, সাত দিনে কম্পন ৮৫৩টি
ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী ভূমিকম্পের সাম্প্রতিকতম পরিস্থিতি উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন অঞ্চলে অন্তত ৯৪টি ভূমিকম্প রেকর্ড হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ ওয়েবসাইট আর্থকোয়াকট্র্যাকার ডটকম।

রবিবার (২৩ নভেম্বর) দুপুরের হালনাগাদ তথ্যে প্ল্যাটফর্মটি জানায়, গত সাত দিনে মোট ৮৫৩টি ভূমিকম্প শনাক্ত হয়েছে। বিশ্বের বিভিন্ন স্থানে ছোট, মাঝারি এবং মাঝেমধ্যে শক্তিশালী ভূমিকম্প প্রায় প্রতিদিনই ঘটছে, যা ভূ-অভ্যন্তরের অস্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে।

এদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল শনিবার দেশেই তিন দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। তারও আগে শুক্রবারের ৫.৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ১০ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। পরবর্তী সময়ে অনুভূত কম্পনগুলোকে বিশেষজ্ঞরা মূল ভূমিকম্পের আফটারশক হিসেবে ব্যাখ্যা করেছেন।

প্রায় একই সময়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশেও ভূমিকম্পের কার্যক্রম বেড়ে গেছে, যা বিশেষজ্ঞদের আশঙ্কা অনুযায়ী আঞ্চলিক টেকটোনিক প্লেটের চাপ বৃদ্ধির ইঙ্গিত বহন করছে।