সারাবিশ্ব
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা
ছবি: সংগৃহীত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিমানবন্দরের কয়েকজন কর্মী সামান্য আহত হয়েছেন এবং যাত্রী টার্মিনালের কিছু অংশে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে।
দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সরকারি মুখপাত্র আবদুল্লাহ আল-রাজি এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ড্রোনের আঘাতে অবকাঠামোর আংশিক বস্তুগত ক্ষতি হয়েছে। আহতদের আঘাত গুরুতর নয় বলেও উল্লেখ করা হয়।
হামলার পরপরই অনুমোদিত জরুরি প্রোটোকল কার্যকর করা হয়। সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আক্রান্ত এলাকাকে নিরাপদ ঘোষণা করে।
বর্তমানে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে হামলার পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
সূত্র: আল-জাজিরা
সারাবিশ্ব নিয়ে আরও পড়ুন