সারাবিশ্ব

এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইরান


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০২:৩৬ পিএম

এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইরান
ছবিঃ সংগৃহিত

চলমান সংঘাতের মধ্যেই ইরানের গেরাশ অঞ্চলে ৪.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। সংস্থাটি জানায়, এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার (৬.২১ মাইল) গভীরে।

মঙ্গলবার (০৩ মার্চ) স্থানীয় সময় সকাল ১০টা ২৪ মিনিটে দেশটির দক্ষিণাঞ্চলে এই কম্পন অনুভূত হয়। 

যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতির মধ্যে এই প্রাকৃতিক কম্পন স্থানীয় বাসিন্দাদের মাঝে সাময়িক আতঙ্ক সৃষ্টি করলেও এখন পর্যন্ত বড় ধরণের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। 

বর্তমানে এই অঞ্চলে ভূ-রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত নাজুক। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান অস্থিরতার মাঝেই এই প্রাকৃতিক দুর্যোগ জনমনে বাড়তি আতঙ্ক সৃষ্টি করেছে।