সারাবিশ্ব
আবারও সৌদির আরামকোয় তেল শোধনাগারে ড্রোন হামলা
ছবি: সংগৃহীত
সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার রাস তানুরায় আবারও ড্রোন হামলার ঘটনা ঘটেছে।
বুধবার (৪ মার্চ) বার্তা সংস্থা রয়টার্স এ খবর নিশ্চিত করেছে।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে হামলাটি ড্রোনের মাধ্যমে পরিচালিত হয়েছে এবং এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
এর আগে সোমবারও একই শোধনাগারে ড্রোন হামলার কারণে কমপ্লেক্সটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। হামলার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সারাবিশ্ব নিয়ে আরও পড়ুন