সারাবিশ্ব

বৈশ্বিক উত্তেজনার মাঝেই ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলেন কিম


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৬:৩১ পিএম

বৈশ্বিক উত্তেজনার মাঝেই ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলেন কিম
কিম জং উন। ছবি: সংগৃহীত

বিশ্ব পরিস্থিতি অস্থিরতার মধ্যেই নিজেদের সামরিক ক্ষমতা প্রদর্শন করেছে উত্তর কোরিয়া। দেশটির নতুন নির্মিত ডেস্ট্রয়ার জাহাজ থেকে সফলভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। এই কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন।

বুধবার (৪ মার্চ) পশ্চিম উপকূলে অবস্থিত নাম্পো শিপইয়ার্ড থেকে ‘চো হিওন’ নামের নতুন ডেস্ট্রয়ার জাহাজ আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। সরকারি সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, জাহাজটির ওজন প্রায় ৫০০ টন এবং এটি দেশীয় প্রযুক্তিতে নির্মিত। জাহাজ থেকে সফলভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে কিম জং-উন বলেন, অচিরেই উত্তর কোরিয়ার নৌবাহিনী পানির নিচ থেকে এবং সমুদ্রপৃষ্ঠ থেকেও আঘাত হানার সক্ষমতা অর্জন করবে। এছাড়া নৌবাহিনীকে পরমাণু অস্ত্র সজ্জিত করার পরিকল্পনাও ইতিবাচকভাবে এগিয়ে চলছে।

কিম আরও বলেন, নৌ প্রতিরক্ষায় এই অগ্রগতি দেশের সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষায় উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে, যা গত পাঁচ দশকে সম্ভব হয়নি।

বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়ার এই নতুন সমরাস্ত্র প্রদর্শন অঞ্চলের ভূ-রাজনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি করতে পারে।