সারাবিশ্ব

তেল আবিবে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১০:১৬ এএম

তেল আবিবে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান
ছবিঃ সংগৃহিত

ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রে ইসরাইলের রাজধানী তেল আবিবজুড়ে একের পর এক বিস্ফোরণ হয়েছে। ইসরাইলের জরুরি সেবা বিভাগ জানায়, তারা কয়েকটি ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

শুক্রবার (০৬ মার্চ) ভোরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর এএফপির। 

দমকলকর্মীরা বাণিজ্যিক কেন্দ্রের কাছে একটি আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এদিকে তেল আবিবের উপকণ্ঠে একটি ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাত লাগার পর সেখানকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। 

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলের উপশহরগুলোতে ব্যাপক হামলার পর এ বিস্ফোরণগুলো ঘটে। 

এদিকে সোমবার সংঘাতে যোগ দেওয়া হিজবুল্লাহর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইসরাইল।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, তেহরান তেল আবিবের কেন্দ্রস্থলের লক্ষ্যবস্তুগুলোতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর আগে বৃহস্পতিবার রাতে ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছিল, তারা ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করছে।