সারাবিশ্ব
ইসরাইলের পুলিশ সদর দপ্তরে ইরানের ড্রোন হামলা
গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের আগ্রাসনের কড়া জবাব দিয়ে যাচ্ছে ইরান। যুদ্ধ গড়িয়েছে ১৬তম দিনে। এবার তারা ইসরাইলের পুলিশ সদর দপ্তর ও স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করে ড্রোন হামলা চালিয়েছে।
রবিবার (১৫ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, সকালে তাদের বাহিনী ইসরাইলের বিশেষ পুলিশ ইউনিট ‘লাহাভ ৪৩৩’-এর সদর দপ্তর এবং ‘গিলাত’ প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র লক্ষ্য করে ‘শক্তিশালী ড্রোন হামলা’ চালিয়েছে।
তবে বিবৃতিতে লক্ষ্যবস্তুগুলোর সঠিক অবস্থান বা হামলার ফলাফল সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে আগ্রাসন শুরু করে দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্র। এতে সংঘাত ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে। উপসাগরীয় দেশগুলোয় এমন কোনো মার্কিন সামরিক ঘাঁটি বা স্থাপনা নেই যেখানে আঘাত হানেনি তেহরান। এতে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বিশ্ব তেল বাজারে। কারণ, পৃথিবীর তেল করিডোরখ্যাত হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান।
সূত্র: আলজাজিরা।