সারাবিশ্ব
ইরানে হামলার পরিধি বাড়ানোর ঘোষণা আইডিএফের
ইরানের বিভিন্ন সরকারি অবকাঠামোর ওপর হামলার পরিধি আরও বিস্তৃত করেছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। নতুন করে পশ্চিম ও মধ্য ইরানের আরও কয়েকটি এলাকাকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে তারা।
আইডিএফের মতে, এসব হামলার মূল উদ্দেশ্য ইরান সরকারের “কমান্ড অ্যান্ড কন্ট্রোল” বা আদেশ ও নিয়ন্ত্রণ সক্ষমতা দুর্বল করে দেওয়া।
ইসরায়েলি বাহিনী আরও জানিয়েছে, রবিবার ভোরে পশ্চিম ইরানের হামদান অঞ্চলে অবস্থিত ইরান সরকারের একাধিক সদর দপ্তরে বিমান হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এই অভিযানে ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং বাসিজ বাহিনীর কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে হামলা করা হয়েছে।
আইডিএফ বলছে, এসব হামলা ইরান সরকারের সামরিক ও প্রশাসনিক পরিচালনা কাঠামোকে দুর্বল করার বৃহত্তর কৌশলের অংশ।
সূত্র: বিবিসি