সারাবিশ্ব

ইরানে সামরিক স্থাপনার ছবি তোলা ও ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৩৫ গ্রেপ্তার


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৭:৩৮ পিএম

ইরানে সামরিক স্থাপনার ছবি তোলা ও ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৩৫ গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ইরানের পশ্চিমাঞ্চলীয় লোরেস্তান প্রদেশে সামরিক স্থাপনার ছবি তোলা এবং ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৩৫ জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। বিষয়টি জানিয়েছে তাসনিম নিউজ। খবর আলজাজিরা।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৬ জনের বিরুদ্ধে সংবেদনশীল ও সামরিক স্থাপনার ছবি বা ভিডিও ধারণ এবং ‘শত্রুভাবাপন্ন’ গণমাধ্যমের সঙ্গে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। অন্য ১৯ জনকে মিথ্যা তথ্য ছড়ানোর দায়ে আটক করা হয়েছে।

ইরানি কর্তৃপক্ষ এই ঘটনা নিরাপত্তা সংক্রান্ত গুরুতর বিষয় হিসেবে দেখছে এবং ঘটনার সাথে যুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।