সারাবিশ্ব

রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১১:২৩ এএম

রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯
ছবি: সংগৃহীত

ক্রিমিয়ায় রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত–এর ঘটনায় ২৯ জন আরোহীর মৃত্যু হয়েছে।

বুধবার (১ এপ্রিল) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবরটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এএন-২৬ মডেলের একটি সামরিক পরিবহন বিমানের সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থল শনাক্ত করে। বিমানে থাকা ৬ জন ক্রু এবং ২৩ জন যাত্রী—সকলেই প্রাণ হারান।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক তদন্তে কারিগরি ত্রুটি এই দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বাহ্যিক কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি; ক্ষেপণাস্ত্র, ড্রোন বা পাখির সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা নেই। দুর্ঘটনাটি ক্রিমিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় ঘটে।

উল্লেখ্য, ২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে, যা থেকে এ অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আন্তর্জাতিকভাবে অত্যন্ত সংবেদনশীল।