সারাবিশ্ব

চুক্তি মানা না হলে হামলার হুঁশিয়ারি, ইরানের আশপাশে মার্কিন সামরিক বাহিনীর অবস্থান


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১২:০১ পিএম

চুক্তি মানা না হলে হামলার হুঁশিয়ারি, ইরানের আশপাশে মার্কিন সামরিক বাহিনীর অবস্থান
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরানকে কেন্দ্র করে মার্কিন সামরিক উপস্থিতি বহাল থাকবে এবং চুক্তির শর্ত ভঙ্গ হলে আবারও হামলা চালানো হতে পারে।

বুধবার দেওয়া বক্তব্যে তিনি বলেন, অতিরিক্ত অস্ত্র ও গোলাবারুদসহ যুক্তরাষ্ট্রের সব সামরিক জাহাজ, বিমান ও সদস্যরা ইরান ও তার আশপাশে অবস্থান করবে। যতক্ষণ পর্যন্ত যুদ্ধসংক্রান্ত চুক্তির শর্ত পুরোপুরি মানা না হচ্ছে, ততদিন এই অবস্থান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ট্রাম্প আরও সতর্ক করে বলেন, কোনো কারণে চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবারও বড়, ভয়াবহ ও শক্তিশালী হামলা শুরু করবে।

এদিকে ইরান একই দিনে জানায়, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তির আলোচনা এগিয়ে নেওয়া যুক্তিযুক্ত নয়। লেবানন-এ ইসরায়েল-এর সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে তারা এই অবস্থান নিয়েছে। ওই হামলায় শত শত মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানানো হয়।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও দুই পক্ষের মধ্যে স্পষ্ট মতপার্থক্য রয়েছে। ট্রাম্প দাবি করেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে সম্মত হয়েছে। তবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইরান এই কার্যক্রম চালিয়ে যেতে পারবে।