সারাবিশ্ব

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ‘অকার্যকর’


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ পিএম

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ‘অকার্যকর’
ছবিঃ সংগৃহিত

ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধে পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত অন্তত এক ডজন মার্কিন সামরিক ঘাঁটি ইরানের পাল্টা হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

মধ্যপ্রাচ্য বিষয়ক একদল বিশেষজ্ঞ গতকাল বৃহস্পতিবার (০৯ এপ্রিল) ওয়াশিংটনে আয়োজিত এক সম্মেলনে জানিয়েছেন, এই ঘাঁটিগুলোর বর্তমান অবস্থা এতটাই নাজুক যে এগুলো এখন উপকারের চেয়ে ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।  

মার্কিন দৈনিক দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, কিছু ঘাঁটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেগুলোকে ‘প্রায় বসবাসের অযোগ্য’ হিসাবে বর্ণনা করা হয়েছে।    

তবে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন এখনো এসব ঘাঁটির ক্ষয়ক্ষতির পরিমাণ আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।

উপসাগরীয় অঞ্চলের বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও ওমান- এই দেশগুলোতে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনা রয়েছে। 

গত মাসে এসব দেশের কর্তৃপক্ষ আকাশে ক্ষেপণাস্ত্র ও সামরিক কার্যক্রমের ছবি ও ভিডিও ধারণ এবং প্রচার নিষিদ্ধ করে। এতে অনেকেই ধারণা করছেন, ইরানের বিরুদ্ধে চলমান উত্তেজনার মধ্যে এসব মার্কিন ঘাঁটির নিরাপত্তা ও অবস্থান গোপন রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।