সারাবিশ্ব

যুদ্ধবিরতির পরও ইসরাইলি হামলায় ৭৮০ ফিলিস্তিনি নিহত


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১১:০৩ এএম

যুদ্ধবিরতির পরও ইসরাইলি হামলায় ৭৮০ ফিলিস্তিনি নিহত
ছবিঃ সংগৃহিত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় সোমবার (২০ এপ্রিল) ইসরাইলি হামলায় অন্তত ৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গত বছরের অক্টোবরে শুরু হওয়া কথিত ‍যুদ্ধবিরতির পর দখলদার বাহিনীর হামলায় ৭৮০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হলেন। 

গতকাল সোমবার (২০ এপ্রিল) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।  

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে একটি পুলিশ চৌকিতে গোলাবর্ষণে তিনজন প্রাণ হারান। এ ছাড়া মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে ড্রোন হামলায় একজন এবং উত্তর গাজা সিটির কাছে জেইতুন এলাকায় একটি সড়কচৌমাথায় আরেকজন নিহত হন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবর মাসে ঘোষিত যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত গাজাজুড়ে ইসরাইলি হামলায় ৭৮০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।