সারাবিশ্ব
২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচি প্রকাশ
পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচি নিয়ে আগ্রহ বাড়ছে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে। নতুন বছর শুরু হতে এখনও কয়েক মাস বাকি থাকলেও ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ নিয়ে ইতোমধ্যে বিভিন্ন জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব সামনে এসেছে।
সম্ভাব্য হিসাব অনুযায়ী, ১৪৪৮ হিজরি সনের শাবান মাসের ২৯ তারিখে শনিবার নতুন চাঁদ দেখা যেতে পারে। সে ক্ষেত্রে শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ৭ ফেব্রুয়ারি, রোববার মাসটি শেষ হবে। ফলে পরদিন ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, একই হিসাব অনুযায়ী ১৪৪৮ হিজরি সনের রমজান মাস ২৯ দিনের হতে পারে। সে ক্ষেত্রে ৮ মার্চ, সোমবার রমজান মাস শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরদিন ৯ মার্চ, মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।
তবে এসব তারিখ জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে সম্ভাব্যভাবে নির্ধারণ করা হয়েছে। চাঁদ দেখার ওপর নির্ভর করে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে রমজান ও ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করবে।