সারাবিশ্ব

প্রতিরক্ষা চুক্তির আগে মক্কায় তিন দেশের নেতাদের একসঙ্গে জুমার নামাজ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০২:১১ পিএম

প্রতিরক্ষা চুক্তির আগে মক্কায় তিন দেশের নেতাদের একসঙ্গে জুমার নামাজ
ছবি: সংগৃহীত

মক্কায় ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি সইয়ের আগে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ নেতাদের একসঙ্গে জুমার নামাজ আদায় করতে দেখা গেছে।

শুক্রবার (৭ আগস্ট) প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করতে মক্কায় পৌঁছান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। এর আগেই সেখানে পৌঁছান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। মক্কায় তাদের অভ্যর্থনা জানান সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।

জুমার নামাজে এক কাতারে অংশ নেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, ফিল্ড মার্শাল আসিম মুনির, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

এ সময় তিন দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তারাও জামাতে জুমার নামাজ আদায় করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নামাজ আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত বেশ কিছু ছবিও ছড়িয়ে পড়েছে।