সারাবিশ্ব

প্রতিবেশী দেশের ওপর হামলার জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না ইরাক


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১০:০৬ এএম

প্রতিবেশী দেশের ওপর হামলার জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না ইরাক
ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি। ছবি: সংগৃহীত

প্রতিবেশী কোনো দেশের বিরুদ্ধে সামরিক হামলার জন্য ইরাকের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আলী আল-জাইদি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ইরাকি নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।

ইরাকের বিমান প্রতিরক্ষা কমান্ডের অপারেশন সেন্টার পরিদর্শনকালে আলী আল-জাইদি বলেন, দেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার কাজ করে যাচ্ছে। কোনো ধরনের আগ্রাসন পরিচালনার জন্য ইরাকের স্থলসীমা কিংবা আকাশসীমা ব্যবহার করার অনুমতি দেওয়া হবে না।

তিনি বলেন, ইরাকের আকাশসীমা ও সার্বভৌমত্বের বিষয়ে কোনো আপস করা হবে না। দেশের নিরাপত্তা কিংবা আকাশসীমা লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।

ইরাকি প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের ভূখণ্ডকে কোনো পক্ষের আগ্রাসন বা প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে সামরিক তৎপরতার ঘাঁটি হিসেবে ব্যবহারের সুযোগ দেওয়া হবে না।