সারাবিশ্ব

নেপালের সাবেক প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন, দগ্ধ হয়ে স্ত্রীর মৃত্যু


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫ পিএম

নেপালের সাবেক প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন, দগ্ধ হয়ে স্ত্রীর মৃত্যু
ছবি: সংগৃহীত

নেপালের সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর বিক্ষোভকারীদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, রাজধানী কাঠমান্ডুর ডাল্লু এলাকায় অবস্থিত ওই বাড়িতে বিক্ষোভকারীরা তাকে ভেতরে আটকে রেখে আগুন ধরিয়ে দেয়। এতে তিনি মারাত্মকভাবে দগ্ধ হন।

দ্রুত তাকে কীর্তিপুর বার্ন হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তবে ঘটনার সময় ওই বাড়িতে অন্য কেউ ছিলেন কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া ঘটনার বিস্তারিত তথ্যও প্রকাশ করা হয়নি।

সূত্র: এনডিটিভি