সারাবিশ্ব

ভারতের প্রত্যাশা: বাংলাদেশে হবে অবাধ, সচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ০৮:২৪ পিএম

ভারতের প্রত্যাশা: বাংলাদেশে হবে অবাধ, সচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন
রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত

ভারত বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আশা প্রকাশ করেছে যে, তা অবাধ, সচ্ছ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হবে।

শুক্রবার (৩১ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এই মন্তব্য করেন।

ব্রিফিংয়ে বিজনেস ইন্ডিয়ার সাংবাদিক ইয়েশি সেলি প্রশ্ন করেন, আগামী বছরে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে; ভারতের দৃষ্টিকোণ থেকে কি নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করা উচিত এবং আওয়ামী লীগের অংশগ্রহণও নিশ্চিত হওয়া উচিত কি না।

এ প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, “আমাদের প্রত্যাশা, বাংলাদেশের নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক।”