সারাবিশ্ব

পাকিস্তানের আদিয়ালা জেলেই আছেন ইমরান খান, সুস্থ আছেন: কারা কর্তৃপক্ষ


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১০:৪৬ এএম

পাকিস্তানের আদিয়ালা জেলেই আছেন ইমরান খান, সুস্থ আছেন: কারা কর্তৃপক্ষ
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় উদ্বেগ বাড়লেও আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, ইমরান খান কোথাও স্থানান্তর হয়নি, তিনি আদিয়ালা জেলেই আছেন এবং পুরোপুরি সুস্থ আছেন।

কারা কর্মকর্তাদের ভাষ্যমতে, তিনি প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা পাচ্ছেন এবং তার অসুস্থতার গুঞ্জন ভিত্তিহীন।

গতকাল বুধবার খবর ছড়িয়েছিল—ইমরান খানকে নাকি গোপনে অন্যত্র নেওয়া হয়েছে। এর আগে এক মাসেরও বেশি সময় ধরে তার সঙ্গে দেখা করার ওপর অঘোষিত নিষেধাজ্ঞা আরোপ করেছিল সরকার, যা তার দল ও সমর্থকদের মধ্যে আরও উদ্বেগ সৃষ্টি করে। এর মধ্যে তার মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পড়ায় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।

এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, ইমরান খান কারাগারে সর্বোচ্চ সুবিধা পাচ্ছেন। তিনি বলেন, তার খাবারের মান পাঁচ তারকা হোটেলের পর্যায়ের, তার কাছে টেলিভিশন রয়েছে এবং তিনি ইচ্ছামতো চ্যানেল দেখতে পারেন। এছাড়া ব্যায়ামের সরঞ্জাম ও ডাবল বেডের ব্যবস্থাও করা হয়েছে বলে দাবি করেন তিনি।

সূত্র: জিও নিউজ।