সারাবিশ্ব

ভারতের ৩ অঞ্চলকে নতুন ১০০ রুপির নোটে মানচিত্রে দেখাল নেপাল


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১১:৩৩ এএম

ভারতের ৩ অঞ্চলকে নতুন ১০০ রুপির নোটে মানচিত্রে দেখাল নেপাল
ছবি: সংগৃহীত

নেপালের অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার নতুন একটি ১০০ রুপির নোট বাজারে ছাড়ে, যেখানে লিম্পিয়াধুরা, কালাপানি ও লিপুলেখ অঞ্চলকে নেপালের অংশ হিসেবে দেখানো হয়েছে। তিনটি অঞ্চল নিয়েই দীর্ঘদিন ধরে নেপাল ও ভারতের মধ্যে সীমান্ত বিরোধ চলছে। ভারতও অঞ্চলগুলোকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে।

নতুন নোটটিতে নেপাল রাষ্ট্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মহাপ্রসাদ অধিকারীর স্বাক্ষর রয়েছে। ইস্যুর তারিখ উল্লেখ করা হয়েছে নেপালি বর্ষ ২০৮১, যা ২০২৪ খ্রিষ্টাব্দের সমতুল্য।

এ ঘটনার পর নয়াদিল্লি তীব্র আপত্তি জানায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নেপালের এই পদক্ষেপ একতরফা, এবং এতে “বাস্তব সত্য পাল্টায় না।”

জেন জি–র আন্দোলনের পর ওলি সরকারের পতনে দায়িত্ব গ্রহণ করা অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে আছেন সুশীলা কার্কি। তাঁর আমলেই নতুন নোটটি প্রকাশ করা হলো।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস