সারাবিশ্ব

৬ মাসে মিয়ানমার সেনাবাহিনীর হাতে নিহত শত শত মানুষ, জাতিসংঘের উদ্বেগ


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১২:০৪ পিএম

৬ মাসে মিয়ানমার সেনাবাহিনীর হাতে নিহত শত শত মানুষ, জাতিসংঘের উদ্বেগ
ছবি: সংগৃহীত

মিয়ানমারমিয়ানমারে সাধারণ নির্বাচনের পরবর্তী ছয় মাসে জান্তা সরকারের হামলায় ৭০০-এর বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

সংস্থাটির নতুন প্রতিবেদনে বলা হয়েছে, গত আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত অন্তত ৭০২ জন সাধারণ মানুষের মৃত্যুর তথ্য নিশ্চিত করা গেছে। নিহতদের মধ্যে ২২৪ জন নারী এবং ১৫৩ জন শিশু রয়েছে।

প্রধান বিরোধী দলগুলোকে বাদ দিয়ে অনুষ্ঠিত ওই নির্বাচনকে আন্তর্জাতিক মহল একটি প্রহসন হিসেবে উল্লেখ করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, দেশটিতে আন্তর্জাতিক মানবিক সহায়তা কমে যাওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। জান্তা বাহিনীর নির্বিচার বিমান হামলায় ঘরবাড়ি ধ্বংস এবং জানমালের ব্যাপক ক্ষতি হচ্ছে। বিশেষ করে সাগাইং অঞ্চল সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত হয়েছে, যেখানে একাই ১৯১ জন বেসামরিক নিহত হয়েছেন।

গত অক্টোবর মাসে সাগাইংয়ের চাউং-উ এলাকায় একটি বিদ্যালয়ের সামনে উৎসব চলাকালীন জান্তা বাহিনীর বোমা হামলায় চার শিশুসহ ২৩ জন নিহত হন। ডিসেম্বর মাসে তাবায়িন এলাকায় একটি চা দোকানে ফুটবল ম্যাচ দেখার সময় বিমান হামলায় আরও ১৯ জন প্রাণ হারান।

রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর আরাকান আর্মিআরাকান আর্মির নির্যাতন এবং জোরপূর্বক সেনাবাহিনীতে নিয়োগের অভিযোগও প্রতিবেদনে উঠে এসেছে।

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেন, মিয়ানমারের মানুষ নিজ দেশের সামরিক বাহিনীর নির্যাতনের শিকার হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় আরও সংকটে পড়েছে।

প্রায় পাঁচ বছর আগে অং সান সু চিঅং সান সু চিকে বন্দি করে ক্ষমতা দখল করে জান্তা সরকার। বর্তমানে সামরিক শাসক মিন অং হ্লাইংমিন অং হ্লাইং নিজেকে দেশের প্রেসিডেন্ট ঘোষণা করেছেন।

তাদের সমর্থিত দল ইউএসডিপিইউএসডিপি সাম্প্রতিক নির্বাচনে প্রায় ৮০ শতাংশ আসনে জয় পেয়েছে বলে জানানো হয়েছে।

এই পরিস্থিতিতে বিবিসিবিবিসি জানিয়েছে, মিয়ানমারে সহিংসতা আরও তীব্র আকার ধারণ করছে এবং সাধারণ মানুষের দুর্ভোগ ক্রমেই বাড়ছে।

সূত্র: বিবিসি