সারাবিশ্ব
মামলা প্রত্যাহারসহ ককরোচ জনতা পার্টির সব দাবি মেনে নিলো মোদি সরকার
আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়ার ঘোষণা দেওয়ার পর ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমঝোতায় পৌঁছে ৩৬ দিনের টানা কর্মসূচি প্রত্যাহার করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। নয়াদিল্লির যন্তর মন্তরে চলা এ আন্দোলন শনিবার (২৫ জুলাই) আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়।
এক যৌথ সংবাদ সম্মেলনে সিজেপির নেতারা জানান, সরকারের পক্ষ থেকে তাদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। বিশেষ করে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব পুলিশি মামলা ও এফআইআর প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি পরীক্ষায় অনিয়মের কারণে ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগী পরিবারগুলোকে নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে সরকার।
এর আগে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসসহ শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের প্রতিবাদে যন্তর মন্তরে লাগাতার বিক্ষোভ চালিয়ে আসছিল সিজেপি। আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। শনিবার সকালে তার পদত্যাগের মধ্য দিয়ে সেই দাবি পূরণ হয়।
পরে সরকারের সঙ্গে একাধিক দফায় বৈঠকে বসে সিজেপির প্রতিনিধিদল। আলোচনার পর সন্তোষ প্রকাশ করে সংগঠনটির নেতারা আন্দোলন সমাপ্তির ঘোষণা দেন এবং যন্তর মন্তরে অবস্থানরত বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানান।
সূত্র: দ্য হিন্দু।