সারাবিশ্ব
২২ বছর ধরে শাশুড়ির সঙ্গে পরকীয়া, ভাই-বোনের পরিচয় নিয়েও স্ত্রীর সন্দেহ
নিজের স্বামীকে মায়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখার দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর দেওয়া পোস্টকে কেন্দ্র করে ভারতে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ওই নারীর অভিযোগ, তার স্বামীর সঙ্গে তার মায়ের প্রায় ২২ বছরের গোপন সম্পর্ক ছিল।
নারীর দাবি, ১৫ বছর বয়সে এক তরুণের সঙ্গে তার প্রেমের সম্পর্ক শুরু হয়। দুই বছর পর তিনি অন্তঃসত্ত্বা হলে তারা একসঙ্গে বসবাস শুরু করেন। সন্তানের জন্মের পর পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। এরপর পরিবারের সম্মতিতে নতুন সংসার শুরু করেন তারা। সময়ের ব্যবধানে তাদের চার সন্তানের জন্ম হয় এবং দীর্ঘদিন স্বাভাবিকভাবেই তাদের দাম্পত্য জীবন চলছিল।
তবে সম্প্রতি বন্ধুদের সঙ্গে বাইরে থেকে বাবার বাড়িতে ফিরে তিনি এমন একটি ঘটনার মুখোমুখি হন, যা তাকে মানসিকভাবে ভেঙে দেয়। তার ভাষ্য অনুযায়ী, সেখানে তিনি নিজের স্বামী ও মাকে আপত্তিকর অবস্থায় দেখেন। পরে এ বিষয়ে জানতে চাইলে স্বামী দীর্ঘদিনের সম্পর্কের বিষয়টি স্বীকার করেন বলে দাবি করেছেন তিনি।
ওই নারীর আরও অভিযোগ, বিষয়টি প্রকাশ্যে আনার পর তার মা অনুতপ্ত না হয়ে উল্টো তাকে বাড়ি থেকে বের করে দেন। একই সঙ্গে তিনি দাবি করেন, বিয়ের পর তার মায়ের যেসব সন্তানের জন্ম হয়েছে, তাদের পিতৃত্ব নিয়েও তার মনে সন্দেহ তৈরি হয়েছে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি জানতে পেরে ওই নারীর বাবা তার স্ত্রীকে তালাক দেন। অন্যদিকে ওই নারীও স্বামীর সঙ্গে সম্পর্কের ইতি টেনে সন্তানদের নিয়ে আলাদা বসবাস শুরু করেছেন।
তবে এ ঘটনার সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই নারীর দেওয়া বক্তব্য এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতেই তথ্যগুলো সামনে এসেছে।