সারাবিশ্ব

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ দুর্যোগ, প্রাণহানি বেড়ে ১ হাজার ৩৬৫


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ এএম

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ দুর্যোগ, প্রাণহানি বেড়ে ১ হাজার ৩৬৫
ছবি: সংগৃহীত

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ দুর্যোগে প্রাণহানি বেড়ে ১ হাজার ৩৬৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নেপালেই নিহত হয়েছেন ১ হাজার ৩৪৪ জন।

শনিবার নেপালের পুলিশ বিভাগ জানিয়েছে, এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৮০০ জনের বেশি মানুষ। দুর্যোগের দশম দিনেও ৯ শতাধিক জলবিদ্যুৎকর্মীর সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। শুক্রবার একটি ভূগর্ভস্থ টানেল থেকে দুজনকে জীবিত উদ্ধারের পাশাপাশি একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, একটি টানেলে এখনো অন্তত ৪৬ জনকে জীবিত উদ্ধারের আশা রয়েছে। দুর্গত এলাকায় নেপালের সেনাবাহিনী ও পুলিশের ২১ হাজারের বেশি সদস্য উদ্ধারকাজে অংশ নিচ্ছেন। তাদের সঙ্গে চীন, ভারতসহ বিভিন্ন দেশের উদ্ধারকর্মীরাও যোগ দিয়েছেন।

এদিকে তিব্বতে এখন পর্যন্ত ২১ জনের প্রাণহানি হয়েছে। সেখানে নিখোঁজ রয়েছেন ৫৫০ জনের বেশি মানুষ।