সারাবিশ্ব

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে এখনই চুক্তি নয়: ট্রাম্প


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৮:৪৪ এএম

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে এখনই চুক্তি নয়: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে এখনই কোনো চুক্তির সময় আসেনি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান একটি চুক্তি করতে আগ্রহী হলেও বর্তমান পরিস্থিতিতে তিনি কোনো সমঝোতায় যেতে প্রস্তুত নন। তার মতে, সম্ভাব্য চুক্তির শর্তগুলো এখনো যুক্তরাষ্ট্রের জন্য যথেষ্ট অনুকূল নয়।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন, ইরান আলোচনায় বসতে চাইলেও যুক্তরাষ্ট্রের স্বার্থ সুরক্ষিত না হওয়া পর্যন্ত তিনি যুদ্ধবিরতির বিষয়ে সিদ্ধান্ত নেবেন না।

এদিকে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও তা নিয়ে উদ্বেগ উড়িয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

উল্লেখ্য, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে এবং এর প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজারেও।