সারাবিশ্ব

সৌদি আরব দ্রুত ছাড়তে মার্কিন নাগরিকদের নির্দেশ


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৩:২৪ পিএম

সৌদি আরব দ্রুত ছাড়তে মার্কিন নাগরিকদের নির্দেশ
ছবি: সংগৃহীত

সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত বাণিজ্যিক ফ্লাইটে দেশটি ত্যাগ করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।

রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস রোববার এক জরুরি নিরাপত্তা সতর্কবার্তায় এই নির্দেশনা জারি করে।

বার্তায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির ওপর যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে নজর রাখছে। এ অবস্থায় সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মার্কিন দূতাবাস আরও জানিয়েছে, নাগরিকদের নিরাপত্তাই বর্তমানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।

পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের যত দ্রুত সম্ভব বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে সৌদি আরব ত্যাগ করতে বলা হয়েছে।

সূত্র: মার্কিন দূতাবাস